Published on
:
2 min read
কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বক্তৃতা দিচ্ছেন। বক্তব্যে তিনি জানাচ্ছেন, মোদী জমানা শেষ হওয়ার অপেক্ষা। হঠাৎ এক শ্রোতা বলে উঠলেন, ‘মোদী কোথাও যাবেন না।’ বার বার এই কথা বলছিলেন সেই ব্যক্তি। মেজাজ হারিয়ে খাড়্গে পাল্টা বলে বসলেন, ‘মোদী কা বাপ ভি জায়েগা’ (মোদীর বাবাও যাবেন)। কমবেশি মিনিট দুয়েকের এই কথোপকথনের ভিডিয়ো ছড়িয়ে পরেই দেশজুড়ে বিতর্ক শুরু। তবে সেই ব্যক্তি কে? তিনি কি মোদী-ভক্ত? কেন এমন বলেছিলেন? প্রকাশ্যে এল নতুন তথ্য।
বিহারের পাটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংয়ের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সেখানে এই ঘটনার পরে ওই ব্যক্তিকে অনুষ্ঠান থেকে বের করে দেন উপস্থিত কংগ্রেস কর্মীরা। বাইরে বেরিয়ে আসতেই বেশ কিছু সংবাদমাধ্যম তাঁকে ছেঁকে ধরে। কেন এমন বললেন, জানতে চাওয়া হয়।
🚨 POLITICAL IRONY Santosh, a Congress worker from Chhapra, was reportedly mistaken for a BJP supporter by Kharge and party workers He was allegedly beaten despite being from their own party https://t.co/jGqOA7mabA
— SaffronSoul (@TheRealDharm) October 25, 2026
বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সেই ব্যক্তি জানান, তিনি বিহারের ছাপড়া এলাকার বাসিন্দা। নাম সন্তোষ। তিনি নিজে একজন কংগ্রেস কর্মী। তবে তিনি কেন এমন বললেন? সন্তোষ বলেন, ‘ চেয়েছিলাম। মোদী যাবেন না। কারণ, যতদিন না আন্দোলন হবে মোদীকে সরানো (ক্ষমতাচ্যুত) যাবে না। কংগ্রেস দ্বিতীয় বৃহত্তম দল যতদিন দেশব্যাপী আন্দোলনে নামবে, ততদিন মোদীকে সরানো যাবে না।’
সন্তোষ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১২ বছরে দেশের জন্য উল্লেখযোগ্য কিছু করেননি। এখন দেশজুড়ে তাঁর বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে। সেই জনমতকে কাজে লাগিয়ে আন্দোলনে নামা উচিত। এ দিনের অনুষ্ঠানে তাঁর বক্তব্য পুরোটা না শুনেই অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
যদিও খাড়্গের ‘বাপ’ মন্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। পাল্টা বিহার কংগ্রেসের সভাপতি রাজেশ রামের বক্তব্য, ‘খাড়্গের উদ্দেশ্য কাউকে ব্যক্তিগত ভাবে আঘাত করা ছিল না। পরিস্থিতির কারণে মন্তব্যটি ওই ভাবে সামনে এসেছে।’
