ভোররাতে পান নিয়ে হাটে জড়ো হন চাষিরা। আলো-আঁধারিতেই শুরু হয় কেনাবেচা। ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত বেচাকেনা চলে এই হাটে। সপ্তাহে তিন দিন শনিবার, সোমবার ও বৃহস্পতিবার বসে হাটটি। এখান থেকে পাইকারেরা পান কিনে নিয়ে যান দূরদূরান্তের হাটবাজারে। রংপুর সদর উপজেলার শিবেরবাজারের এই হাট নিয়ে ছবির গল্প।










