
এল ক্লাসিকোর জার্সি নিয়ে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁছবি: সংগৃহীত
Published on
:
1 min read
সম্প্রতি একাধিক হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থেকেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। ভারতীয় ফুটবল দল খেলেছে ব্রাজ়িল ও উরুগুয়ের বিরুদ্ধে। এ বার আরও বড় চমক। আগামী ২৫ নভেম্বর কলকাতায় আয়োজিত হবে এল ক্লাসিকো। মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে ইয়ামাল-এমবাপেরা নয়, আসবেন কিংবদন্তি ফুটবলাররা। লুইস ফিগো, রবার্তো কার্লোস, রোনাল্দিনহোর মতো তারকাদের খেলা দেখার আশায় বুক বাঁধছেন ভক্তরা। মঙ্গলবার এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে দেখা যায় একটি বিশেষ জার্সি হাতে।
