নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে শাফিউল ইসলাম ও আরিফ হোসেন নামে ২ জনকে ৩শ” পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। রবিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়নের মোগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন,উপজেলার হাতভাঙ্গী গ্রামের সাবু মিয়ার ছেলে আরিফ হোসেন (৩০) এবং মোগরপাড়া গ্রামের মৃত্যু মমতাজ উদ্দিনের ছেলে শাফিউল ইসলাম (৩৬)। তিনি নবাবগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ও মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সহ-প্রচার সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ,শাফিউল ইসলাম মাদক সেবন করতে করতে,সে নিজেই মাদক কারবারে জড়িয়ে পড়েন। গতকাল রবিবার রাতে পার্শ্ববর্তী হাতভাঙা গ্রামের আরিফ হোসেন মাদক কিনতে এলে এলাকাবাসী মাদক কারবারি ও মাদক সেবিকে হাতেনাতে ৩শ” পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাহাজুল ইসলাম শাজু মিয়া জানান,শাফিউল ইসলাম দীর্ঘদিন এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত। যার ফলে, এলাকায় দলের বদনাম হচ্ছে। তার বিষয়ে উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান,আটককৃত যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করে আদালতে সোপর্দ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
