২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন ও বাইতুল মোকাররম এলাকায় সংঘটিত নারকীয় তাণ্ডব ও হত্যাকাণ্ডের দুই দশক পূর্তি উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দিনের নৃশংসতার মাধ্যমে দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল বলে দাবি করেছে দলটি।
পল্টন ট্রাজেডির দুই দশক উপলক্ষে এবং তৎকালীন ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে এসব কর্মসূচি পালন করবে জামায়াত।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর আইডিইবি’র (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
পরদিন ২৮ অক্টোবর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া একই দিনে দেশের সব জেলা ও মহানগরী শাখাতেও বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে দিবসটি পালন করার কথা জানানো হয়েছে।
