আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ময়মনসিংহে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোহাম্মদ গোলাম মাছুম প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিরিন আক্তার, পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক মোহাম্মদ দুলাল আকন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের প্রধান মোহাম্মদ আলমগীর কবির অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক এক বিশেষ সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়। এতে সাধারণ দর্শক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জেএইচআর
