বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ এএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম
প্রতীকী ছবি।
-->মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির ধারাবাহিক অবনতি এবং ইয়েমেনের হুথি গোষ্ঠী কর্তৃক সৌদি আরবে হামলা জোরদার করার পাশাপাশি তেলবাহী ট্যাঙ্কারে নতুন করে হামলার ঘটনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে।
মধ্যপ্রাচ্য থেকে বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় দামের এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বাজারের হিসাব অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেল প্রতি ৭৬ সেন্ট বা ০ দশমিক ৭৩ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৫৯ সেন্ট বা ০ দশমিক ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯২ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সম্প্রতি ওমানের সোহার নোঙ্গর এলাকা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় দুটি পৃথক তেলবাহী ট্যাঙ্কার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেলের পরিবহন বাধাগ্রস্ত হওয়ার কারণে বৈশ্বিক সরবরাহ সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।
পরিস্থিতি পর্যালোচনা করে গোল্ডম্যান স্যাক্স তাদের ডিসেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের অনুমিত মূল্য ব্যারেল প্রতি ৮৫ ডলার থেকে বাড়িয়ে ৯০ ডলারে নির্ধারণ করেছে। বিশ্বখ্যাত এই ব্যাংকিং প্রতিষ্ঠানটির বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই চলমান উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য আরও বৃদ্ধি পাওয়ার বড় ঝুঁকি রয়েছে। সূত্র: রয়টার্স
আজহার/
আরও পড়ুন
যে কারণে নেদারল্যান্ডসকে ‘ইহুদি-বিদ্বেষের কেন্দ্রস্থল’ আখ্যা দিল ইসরায়েল
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ এএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৫ এএম
ছবি: সংগ্রীহিত
-->ইউরোপা লিগের একটি ম্যাচে ইসরায়েলি ফুটবল সমর্থকদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখায় নেদারল্যান্ডসকে ‘ইহুদি-বিদ্বেষের কেন্দ্রস্থল’ হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েল।
সোমবার (১২ অক্টোবর) নিরাপত্তা শঙ্কায় ইউরোপা লিগের ম্যাচে হাপোয়েল বিয়ের শেভা সমর্থকদের উপস্থিতির ওপর দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে ডাচ শহরটি, এতে ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী ১৫ অক্টোবরের এজেড আলকমারের বিরুদ্ধে ম্যাচে ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ের শেভার সমর্থকদের মাঠে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্ভাব্য প্রতিবাদ ও সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় কর্তৃপক্ষ ম্যাচটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, এই সিদ্ধান্ত যারা হুমকি দেয় এবং সহিংসতা উসকে দেয় তাদের পুরস্কৃত করে এটি খেলাধুলার মূল চেতনার পরিপন্থি।
মন্ত্রণালয় ডাচ কর্তৃপক্ষের বিরুদ্ধে আক্রমণকারীদের বাদ দিয়ে ভুক্তভোগীদের ওপরই নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ তোলে। এখানে ২০২৪ সালের নভেম্বরে আমস্টারডামে ইসরায়েলি ফুটবল ভক্তদের জড়িয়ে পড়া সংঘাতের ঘটনার দিকে ইঙ্গিত করা হয়।
বিবৃতিতে আরও দাবি করা হয় যে, নেদারল্যান্ডসের রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্বদের ইসরায়েলবিরোধী মন্তব্যের কারণে দেশটিতে ইহুদিবিদ্বেষী হামলা উসকে উঠছে।
গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের উপস্থিতির কারণে ইউরোভিশন গান প্রতিযোগিতা বয়কটের বিষয়টি এবং এই নিষেধাজ্ঞাকে নেদারল্যান্ডসের জন্য আরও একটি কলঙ্ক হিসেবে বর্ণনা করেছে মন্ত্রণালয়। একইসঙ্গে দেশটি বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষের অন্যতম প্রধান কেন্দ্রস্থল হয়ে উঠছে বলেও অভিযোগ করা হয়।
তবে ইসরায়েলি এই অভিযোগের বিষয়ে ডাচ কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে সোমবার ‘দ্য টাইমস অব ইসরায়েল’ এর এক প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার তার ডাচ সমকক্ষ টম বেরেন্ডসেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কর্মকর্তারা ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আলকমার পৌরসভার সঙ্গেও যোগাযোগ করেছেন। তারা ইসরায়েলি সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানান।
২০২৪ সালের নভেম্বরে আমস্টারডামে ম্যাকাবি তেল আবিব ও আয়াক্সের মধ্যকার ম্যাচকে কেন্দ্র করে ঘটে যাওয়া বিশৃঙ্খলার প্রায় দুই বছর পর নতুন এই বিতর্ক দেখা দিল। সে সময় উক্ত সংঘাতের পূর্বে ইসরায়েলি সমর্থকদের পক্ষ থেকে বর্ণবাদী ও ফিলিস্তিনবিরোধী স্লোগান দেওয়া হয় এবং ফিলিস্তিনের পতাকা ছিঁড়ে ফেলার মতো ভাঙচুরের ঘটনা ঘটে।
উল্লেখ্য, গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে গত আগস্টে ডাচ সম্প্রচারমাধ্যম 'এভিআরওটিআরওএস' ২০২৭ সালের ইউরোভিশন গান প্রতিযোগিতা বয়কটের ঘোষণা দেয়। এটি ছিল টানা দ্বিতীয় বছরের মতো তাদের বয়কটের সিদ্ধান্ত। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
অলি/
আরও পড়ুন
সৌদি আরবের বাসিন্দাদের জন্য নিরাপত্তা নির্দেশিকা জারি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ এএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ এএম
সৌদি আরব। ছবি: সংগৃহীত
-->জাতীয় জরুরি প্রাথমিক সতর্কবার্তা প্ল্যাটফর্ম থেকে সতর্কতা বার্তা পাওয়ার পর বাসিন্দাদের জন্য জরুরি নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে সৌদি আরব। এতে আতঙ্কিত না হয়ে শান্ত থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, বাসিন্দারা যেন অবিলম্বে নিকটস্থ কোনো নিরাপদ স্থানে বা ভবনের ভেতর জানালা থেকে দূরে কোনো ভেতরের কক্ষে অবস্থান নেন এবং বিপদ কেটে যাওয়ার আগে ঘর বা ভবন থেকে বাইরে বের না হন। এছাড়া খোলা জায়গা, জানালা, কাচ, বারান্দা কিংবা ছাদ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি সতর্কবার্তায় যা জানানো হয়:
শান্ত থাকুন: সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল নির্দেশনা ও আপডেটগুলো মেনে চলুন।
আরও পড়ুন
তখনি আশ্রয় নিন: দ্রুত নিকটস্থ কোনো ভবনে প্রবেশ করুন অথবা জানালার থেকে দূরে ঘরের ভেতরের কোনো কক্ষে চলে যান।
ঘরের ভেতরে থাকুন: বিপদ কেটে না যাওয়া পর্যন্ত বাড়ি বা ভবন ত্যাগ করবেন না।
জানালা থেকে দূরে থাকুন: খোলা জায়গা, কাচ, বারান্দা এবং ছাদ এড়িয়ে চলুন।
বাইরে থাকলে আশ্রয় নিন: বাইরে থাকা অবস্থায় নিকটস্থ কোনো ভবন বা শক্ত কোনো আহারের পেছনে আড়াল নিন।
বিপজ্জনক এলাকা এড়িয়ে চলুন: কোনো দুর্ঘটনার স্থানে ভিড় করবেন না বা ছবি তোলা থেকে বিরত থাকুন।
গাড়ি নিরাপদে থামান: গাড়ি চালানোর সময় অ্যালার্ট পেলে সেতু ও বহুতল ভবন থেকে দূরে সড়কের পাশে গাড়ি থামিয়ে দিন।
জরুরি যোগাযোগের নম্বর:
কোনো ধরনের বিপদের মুখোমুখি হলে বা ঝুঁকি দেখলে নিচের জরুরি নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে:
৯১১: মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ।
৯৯৮: সৌদি আরবের অন্যান্য অঞ্চল।
কর্তৃপক্ষের অফিসিয়াল চ্যানেলগুলোর মাধ্যমে প্রকাশিত সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সূত্র: গালফ নিউজ
তামান্না রুপা/
আরও পড়ুন
ইয়েমেনে সরকারি অভিযানে ৯৫০ হুথি যোদ্ধা নিহত
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ এএম
ছবি: সংগৃহীত
-->ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পরিচালিত ডন অব ইয়েমেন বা ফজর আল-ইয়েমেন সামরিক অভিযানের আওতায় চলমান হামলায় ৯৫০ জন হুথি যোদ্ধা নিহত এবং ৩৮০টি সামরিক যান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনীয় সরকারি বাহিনী।
সরকারি বাহিনীর সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি জানান, বিভিন্ন ফ্রন্টে মোট ১ হাজার ৮৭৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। যুদ্ধবিমান, ড্রোন, কামানের গোলা এবং রকেট লঞ্চারের সাহায্যে চালানো এই হামলায় হুথিদের একাধিক অস্ত্রাগার, সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করা হয়।
গত ৫ অক্টোবর ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি এই অভিযানের সূচনা করেন। হুথি নিয়ন্ত্রিত এলাকা পুনরুদ্ধার এবং রাজধানী সানা মুক্ত করার লক্ষ্যে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূল ও কৌশলগত বাব আল-মানদেবে এ সামরিক অভিযান জোরদার করা হয়েছে। তবে সরকারি বাহিনীর এসব দাবির বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। সূত্র: গালফ নিউজ
আরও পড়ুন
তামান্না রুপা/
আরও পড়ুন
বলিভিয়ায় ভ্যান খাদে পড়ে নিহত ১০
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ এএম
ছবি: সংগৃহীত
-->বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (১২ অক্টোবর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
রাজধানী লা পাজ থেকে পূর্বে অবস্থিত ইৰুপানা শহরের কাছে একটি কাঁচা সড়কে ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে পাহাড়ের নিচে দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি পড়ে থাকতে দেখা গেছে।
আরও পড়ুন
এ বিষয়ে পুলিশ প্রধান কর্নেল রিকার্ডো টেরাজাস বেসরকারি টেলিভিশন চ্যানেল 'ইউনিটেল'-কে জানান, এখন পর্যন্ত আমরা ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি।
আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানী লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি; বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় হতাহতদের অধিকাংশই পার্শ্ববর্তী একটি খনির শ্রমিক ছিলেন।
উল্লেখ্য, বলিভিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনিয়ন্ত্রিত ড্রাইভিং এবং যান্ত্রিক ত্রুটির কারণে দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। সূত্র: গালফ নিউজ
তামান্না রুপা/
