রাজধানীর উত্তরায় অবস্থিত ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘STEM Fest 2026’ স্কুলের প্রধান ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিতের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা তুলে ধরে শিক্ষার্থীরা।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীরা Rubik’s Cube Competition, Math Olympiad, Science Quiz Competition এবং Science & Technology Project Exhibition-এ অংশ নেয়। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বিজ্ঞানচর্চা, বিশ্লেষণী ক্ষমতা, Critical Thinking এবং Problem-Solving-এ দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়।
উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন Science & Technology Project-এর প্রদর্শনী। এতে রোবোটিকস, পরিবেশ সংরক্ষণ, Renewable Energy, Engineering, Health Science এবং আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করা হয়।
প্রদর্শনীতে উল্লেখযোগ্য প্রজেক্টের মধ্যে ছিল Robotic Hydraulic Arm, Maglev Train, Li-Fi Technology and Voice Controlled Car, Cleaning Robot, Footstep Power Generator, Ultrasonic Acoustic Levitator, Rain Sensor, Earthquake Alarm, Laser Security Alarm, River Cleaning Boat, Carbon Emission Purification, Hydroponics এবং Hemodialysis Project।
শিক্ষার্থীরা নিজ নিজ প্রজেক্টের Scientific Concept, Working Mechanism এবং বাস্তব জীবনে এর ব্যবহারিক গুরুত্ব বিচারক ও দর্শনার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করে। প্রজেক্ট মূল্যায়নে Scientific Knowledge, Model & Design, Presentation, Real-World Applicability এবং Innovation & Creativity-কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এই বিজ্ঞান মেলার প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন, চেয়ারম্যান ও Biochemistry and Molecular Biology বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক। সাথে ছিলেন আব্দুল্লাহ আল সাবা, প্রভাষক বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডঃ আব্দুল বাশির, অধ্যক্ষ এভেরোজ বারিধারা ও তাসলিমা খাতুনন, উপাধ্যক্ষ এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা।
শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উপস্থাপনা প্রসঙ্গে ড. মো. এনামুল হক বলেন, ‘এত অল্প বয়সে শিক্ষার্থীদের বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয় সম্পর্কে ধারণা, অসাধারণ Presentation Skills, Creativity এবং Problem-Solving দক্ষতা দেখে আমি সত্যিই অভিভূত। তাদের আত্মবিশ্বাস, উদ্ভাবনী চিন্তা এবং বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে এদের মধ্য থেকেই ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।’
এভেরোজ উত্তরা ও এভেরোজ বারিধারার চেয়ারম্যান গোলাম মুস্তফার বলেন, ‘আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনেই সীমাবদ্ধ না থেকে প্রশ্ন করতে শিখুক, নতুন কিছু উদ্ভাবন করুক এবং বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করুক। STEM Fest-এর মতো আয়োজন তাদের মেধা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করবে।’
আয়োজকদের মতে, STEM Fest আয়োজনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মুখস্থনির্ভর শিক্ষার বাইরে এনে হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করা। একই সঙ্গে তাদের মধ্যে Critical Thinking, Problem-Solving, Teamwork, Creativity এবং Innovation-এর মতো গুরুত্বপূর্ণ দক্ষতা গড়ে তোলা।
CEO & Academic Adviser ফারহান আলীম বলেন,এভেরোজ উত্তরা Cambridge Curriculum-এর পাশাপাশি ইসলামিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারিক চর্চা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার পূর্ণ বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে আসছে।
STEM Fest 2026 ছিল সেই প্রচেষ্টারই একটি অংশ, যেখানে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা বাস্তবে প্রয়োগের সুযোগ পেয়েছে।
