সংবাদ বিজ্ঞপ্তি · ১৯ অক্টোবর, ২০২৬ ৮:১৫ অপরাহ্ন
সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দল। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ শিহাব এ তথ্য জানান।
সভায় সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম বলেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও ঐক্যের বিকল্প নেই। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে সংগঠনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে। পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরি এবং অভিজ্ঞ জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ ও দিকনির্দেশনাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
অধ্যাপক লে. মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ শিহাবের পরিচালনায় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
