আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে প্রায় ৩৫০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ১১৬ জন নিখোঁজ রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, ৮ থেকে ৯ অক্টোবর রাতের কোনো এক সময় জিবুতির বন্দরনগরী ওবকের উত্তরে গুহেরে এলাকার কাছে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/১১/১০/২০২৬
