প্রতিনিধি, মৌলভীবাজার · ১৪ অক্টোবর, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ন
সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মৌলভীবাজারে অভিযান পরচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৯টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) পৌরশহরের শমসেরনগর ও সাইফুর রহমান সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।
জেলা প্রশাসন জানায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে পৌর শহরের শমসেরনগর ও সাইফুর রহমান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক আইন না মানার দায়ের পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় তিনটি মামলায় ৩ হাজার টাকা আদায় করা হয়। একইসঙ্গে ৯২(১) ধারায় আরও ছয়টি মামলায় ৬ হাজারসহ মোট নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে মোটরযান পরিদর্শক মো. মহসীন, ট্রাফিক সার্জেন্ট কমলেশ ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছে। অভিযানে মোট নয়টি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পাশাপাশি সবাইকে সড়ক পরিবহন আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয় বলেও জানান তিনি।
গুগলে আমাদের খবর পেতে
