গত মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তার রেকর্ড এক মাসও টিকতে দিলেন না ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। শ্রীলঙ্কার বোলারদের তুলোধুনো করে নতুন ইতিহাস লিখেছেন তিনি।
Just take a moment to read these stats... Highest ODI score for England First ODI double-century for England Fastest double-century in ODI cricket Second hundred off just 39 balls The highest ODI score at Rawalpindi First English player to score an ODI century in Rawalpindi
— England Cricket (@englandcricket) October 22, 2026
রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৬ বলে ২০২ রান করেন ব্রুক। ১১৪ বলে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেই রেকর্ড গড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গিল ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন। তাকে এখন দুইয়ে নামিয়ে দিলেন ব্রুক।
অধিনায়কের এমন তাণ্ডবে লঙ্কানদের বিপক্ষে ৪ উইকেটে ৪২৯ রান করেছে ইংল্যান্ড। পাকিস্তানের কোনো মাঠে ওয়ানডেতে যা সর্বোচ্চ।
ব্রুকের জন্য রাওয়ালপিন্ডির মাঠটা অবশ্য বেশ পয়া। টেস্টে এই মাঠে ট্রিপল সেঞ্চুরি আছে তার। ব্রুকের ওয়ানডেতে এটি প্রথম ডাবল সেঞ্চুরি। তার আগে অবশ্য ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছেন ১০ ব্যাটার।
সর্বোচ্চ তিনবার ডাবল সেঞ্চুরি আছে রোহিত শর্মার। দুটি আছে গিলের। শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, ক্রিস গেইল, মার্টিন গাপটিল, ফখর জামান, ঈশান কিষাণ, গ্লেন ম্যাক্সওয়েল ও পাথুম নিশাঙ্কার আছে এই কীর্তি।
