ছবির ক্যাপশন: ......................
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সঞ্জীব ভট্টাচার্য্য
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন জনাব এহতেশামুল হক মহোদয়। তিনি ২৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। ইতোপূর্বে তিনি পুলিশ সুপার হিসাবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং পিবিআই, মৌলভীবাজার জেলায় সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। নবাগত পুলিশ সুপার মহোদয় ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল নাগরিকের সহযোগীতার জন্য আহ্বান জানালেন।
