সপ্তমীর দ্বিতীয় দিনে সাংসদ জুন মালিয়া সপরিবারে যান পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িতে। ঢাক বাজিয়ে ও আরতি করে পুজোয় অংশ নেন তিনি। এ দিন তিনি চোরবাগান পুজো মণ্ডপের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। জুন মালিয়া বলেন, 'চোরবাগানের ঘটনা খুবই দুঃখজনক, আমি মর্মাহত। এটি একটি দুর্ঘটনা, ইচ্ছে করে তো কেউ ঘটাতে চায়নি।' তদন্ত প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে সিট গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে উঠে আসা তথ্য থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সতর্ক হতে হবে, যাতে এ রকম ঘটনা আর কোনওদিনও না ঘটে। পাশাপাশি, ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে তিনি দর্শনার্থীদেরও সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
