রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি ভ্যানিটি ব্যাগ থেকে হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এসআরবি-২-এর বোমা নিষ্ক্রিয়কারী দল ঢাকা উদ্যান এলাকায় আদাবর থানার জন্য নির্ধারিত জায়গার পাশ থেকে ব্যাগসহ বস্তুগুলো উদ্ধার করে।
এসআরবি-২-এর অপারেশন অফিসার মো. সজীব হোসেন জানায়, স্থানীয়রা ঢাকা উদ্যান এলাকায় একটি ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ককটেল সদৃশ বস্তুগুলো রায়েরবাগ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে নিষ্ক্রিয় করে এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল। এটি কোথা থেকে এসেছে, তা জানতে অনুসন্ধান চলছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
