কালবেলা · খেলাধুলা
এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কবে কোথায়
২৪/১০/২০২৬

আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। ভেন্যু এবার কাতারে। এরই মধ্যে এসিসি টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। কাতারের ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইউনিভার্সিটি অব দোহা ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট মাঠে হবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্স।
'এ' গ্রুপে বাংলাদেশ 'এ' দল, শ্রীলঙ্কা 'এ' দল, আফগানিস্তান 'এ' দল এবং হংকং দল। এ ছাড়া 'বি' গ্রুপে থাকছে ভারত 'এ' দল, পাকিস্তান 'এ' দল এবং নেপাল ও সংযুক্ত আরব আমিরাত জাতীয় দল। এই টুর্নামেন্টের ফরম্যাট ৫০ ওভারের।
১৯ নভেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা লড়বে আফগানিস্তানের বিপক্ষে। ২০ নভেম্বর পাকিস্তান-ইউএই ও ভারত-নেপাল ম্যাচ। পরদিন শ্রীলঙ্কা-হংকং ও বাংলাদেশ-আফগানিস্তান লড়াই। ২২ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও রয়েছে ইউএই-নেপাল ম্যাচ।
২৩ নভেম্বর আফগানিস্তান-হংকং এবং শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ এবং ২৪ নভেম্বর ভারত-ইউএই ও পাকিস্তান-নেপাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর ও ২৭ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
মূল প্রতিবেদনে যান ↗