বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন শিল্পী
বর্ষীয়ান শিল্পী যোগেন চৌধুরীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বর্তমানে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন। শিল্পীর বয়স বর্তমানে ৮৭। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শিল্পীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ তৈরি হয়েছে শিল্পানুরাগী ও সাংস্কৃতিক মহলে।
