Published : 21 Oct 2026, 09:07 AM
Updated : 21 Oct 2026, 09:07 AM
দক্ষিণ সুদানের কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধপূর্ণ আবেই অঞ্চলের একটি বাজারে সুদানের সামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন।
আবেইয়ের অন্তর্বর্তী তথ্যমন্ত্রী ইয়োহানা আকোল নোগর মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছেন, সোমবার ওই বাজারে চালানো হামলায় নিহতের সংখ্যা ৭৩ থেকে বেড়ে ১৫৩ জনে দাঁড়িয়েছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
“আগুন এখনও জ্বলছে। তাই মৃতদের উদ্ধারের প্রচেষ্টা এখনও অব্যাহত আছে। পরিস্থিতি ভয়ানক,” বলেন নোগর। কিছু মৃতদেহ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ঘটনাস্থল থেকে ধারণ করা একটি ভিডিও রয়টার্স যাচাই করেছে। এতে যানবাহন ও দালানকোঠার পুড়ে যাওয়া ও বিকৃত ধ্বংসাবশেষ দেখা গেছে। বাসিন্দারা ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছিলেন, তখনো একটি ভবনে আগুনের শিখা দেখা যাচ্ছিল।
নাগোর কোনো প্রমাণ ছাড়াই এই হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায় দিয়েছেন। এ বিষয়ে সুদানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।
বিস্তারিত আসছে…
