কটিয়াদীতে যুবদল নেতা জিএস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ১২:০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফের দ্রুত সুস্থতা কামনায় কটিয়াদীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল কওমি মাদ্রাসায় এ আয়োজন করে উপজেলা যুবদল।
দোয়া মাহফিলে বক্তব্য দেন কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু, মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম জহির, কটিয়াদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্স, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুর রহমান সবুজ এবং সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান উদ্দিন দয়াল।
এ ছাড়া মসূয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন আজাদ, জালালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম হিমেল, মুমুরদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাসির মেম্বার, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, লোহাজুরী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপ্ন এবং উপজেলা প্রচার দলের সভাপতি লিংকন ভূঁইয়াসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
মাহফিলে খসরুজ্জামান জিএস শরীফের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বেতাল কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান।
