সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
ফন্ট সাইজ:
100%
সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। শনিবার ভোরে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর।’ তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।
বিসিবির সাবেক পরিচালক ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর।
