ঘটনা খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন,জানালেন মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়ের পরে এ বার প্রায় সমস্ত বড় পুজোতেই ভিড় নিয়ন্ত্রণে জোর দেওয়া হবে। প্রয়োজনে ভিআইপি গেটও তুলে দেওয়া হবে। রবিবার ভবানী ভবনে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকের পরে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এ-ও জানালেন, চোরবাগানের ঘটনায় যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হবে, তা থেকে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভাকে বাদ রাখা হয়েছে।