ছবির ক্যাপশন: .
স্টাফ রিপোর্টার, গাজীপুর
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, সোমবার ২৭ জানুয়ারি গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠে সন্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন গাজীপুর একটি আধুনিক বাস যোগ্য নগরীতে রুপান্তর করা হবে। শিল্প এলাকা হওয়ায় এখানে কর্মরত শ্রমিকদের জিবন মান উন্নয়নে কাজ করার কথা বলেন। নির্বাচনে বিএনপি'র মনোনীত গাজীপুরের পাঁচটি আসনের প্রার্থীদের জনগণের কাছে তাদের পরিচয় করিয়ে দিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিতে গাজীপুর বাসিকে আহবান জানান।
তারেক রহমানে আগমনকে কেন্দ্র করে রাজবাড়ী মাঠে বেলা তিনটা থেকেই মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো রাজবাড়ী মাঠ।
নির্বাচনী প্রচারণা ও জনসভাকে কেন্দ্র করে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি,র্যাব এপিবিএন, ডিবি পুলিশ ও দলীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। এসময় জনসভায় উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগয়িও সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবুল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, আরও উপস্থিত ছিলেন, নির্বাহী কমিটির সদস্য মাজহারুল ইসলাম, ওমর ফারুক সাকি সহ আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি গাজীপুর -৫ আসনের প্রার্থী ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক গাজীপুর -৪ আসনের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান শাহ।আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো:শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক গাজীপুর -২ আসনের প্রার্থী মনজুরুল করিম রনি, গাজীপুর -১ আসনের প্রার্থী মো:মজিবুর রহমান। গাজীপুর - ৩ আসনের প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা ও মহানগরের বিভিন্ন উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা গাজীপুরের উন্নয়ন, কর্মসংস্থান, শিল্পাঞ্চলের শ্রমিকদের সমস্যা ও নাগরিক সেবার নানা বিষয় তুলে ধরেন। তারা বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা হবে।
জনসভা শেষে শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা মাঠ ত্যাগ করেন। পুরো আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুর রাজবাড়ী মাঠের এই জনসভা ও নির্বাচনী প্রচারণা বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি আসন্ন নির্বাচনী মাঠে দলটির সক্রিয় অবস্থানের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
