মো. সুন্নাতুল ইসলাম নিরব
Published : 25 Oct 2026, 01:11 PM
Updated : 25 Oct 2026, 01:11 PM
শিশুদের সৃজনশীলতা বিকাশ ও কার্টুন আঁকার প্রতি আগ্রহ বাড়াতে কুড়িগ্রামে হয়ে গেল কার্টুন ড্রয়িং কর্মশালা।
শুক্রবার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন 'হিজিবিজি'
দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের প্রশিক্ষণ দেন কার্টুনিস্ট সৌহাত রাশেদিন সৌখিন।
আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি সুপ্ত প্রতিভা বিকাশ ও শিল্পচর্চার সুযোগ তৈরি করতে দিতেই এ আয়োজন করা হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কুড়িগ্রাম।
