শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে সামরিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে মঙ্গলবার সকাল ৯টায় রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁকে কাছে পেয়ে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ প্রকাশ করেন এবং উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে একই সামরিক বিমানে ঢাকায় ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী এবং বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুসহ সফরসঙ্গীরা।
ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হয়।
The post তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী appeared first on ভোরের চেতনা.
