সোমা ব্যানার্জির ছোটবেলার চরিত্রে এবার তাঁরই মেয়ে! কোন ধারাবাহিকে ঘটবে এই বিরল ঘটনা? 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'।
টলিউডের অন্দরে জোর খবর 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকে আসছে নতুন চমক। অন্নপূর্ণার ছোটবেলার গল্প এবার তুলে ধরা হবে ধারাবাহিকে। আর সেই চরিত্রে অভিনেত্রীর মেয়ে অভিনয় করবেন। তিনি বর্তমানে কলেজ ছাত্রী, এছাড়া নাটক করেন।
প্রসঙ্গত, 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকে বর্তমানে স্নেহা এবং রাজার বিয়ের পর্ব দেখানো চলছে। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, একটি মন্দিরের সামনে খলনায়িকা একটি সিঁদুরের কৌটো এবং পুজোর থালা নিয়ে দাঁড়িয়ে। এবং সে জানায় একবার রাজা তাঁর সিঁথিতে এই সিঁদুর পরিয়ে দিলেই কেল্লাফতে। অন্যদিকে তখন মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে রাজার মা। সে জানতে চায় তার ছেলের নামে কে মিথ্যে এফআইআর করেছে। জানায় যেই এই কাজ করে থাকুক তাকে সে দেখে নেবে। ঠিক সেই সময়ই সেখানে আসে স্নেহা। জানায় এই কাজ তারই। রাজার মা তাকে মারতে গিয়েও আটকে যায়। জানায় এটা মন্দির বলেই সে পার পেয়ে গেল।
অন্যদিকে স্নেহাকে মায়ের হাত থেকে বাঁচানোর জন্য ছুটে আসে রাজা। সেই সময়ই সেই খলনায়িকার সঙ্গে ধাক্কা লাগে আর সিঁদুর উড়ে গিয়ে পড়ে স্নেহার সিঁথিতে। অর্থাৎ মন্দিরেই দেবীপক্ষে তাদের চার হাত এক হবে।
প্রসঙ্গত, 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ দেখা যায়। এই ধারাবাহিকটি প্রতিদিন সন্ধ্যা ৭ টা নাগাদ সম্প্রচারিত হয়। তবে এই বিশেষ পর্ব ১০ অক্টোবর দেখানো হবে। 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকে নাম ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সোমা চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় স্বস্তিকা ঘোষ, সৌম্যদীপ মুখার্জি, ঈপ্সিতা মুখার্জি, মধুরিমা গোস্বামী, দেবেশ রায় চৌধুরী, প্রিয়দর্শিনী বসাককে দেখা যাচ্ছে।
https://youtu.be/d9dEQ8w3SL0?si=uzgufn7pLJUtlOgs
