তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারীদের আর কখনও টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে না দেওয়ার দাবি করেছেন সুরায়ে নেজাম (জুবায়ের) অনুসারী মুরব্বিরা। গতকাল টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সারাদেশের বিশিষ্ট আলেম-ওলামাদের নিয়ে পরামর্শ সভার পর এক সংবাদ সম্মেলনে এ দাবিসহ দুই দফার কথা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান। পরে সংবাদ সম্মেলনে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর বক্তব্যের বরাত দিয়ে তাবলিগ জামাত বাংলাদেশ মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বিশ্ব ইজতেমা-২০২৭ সুষ্ঠু, ও নির্বিঘ্নে বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহারের বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।
