নিউজ ডেস্ক।। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে ভোলা সদর ও দৌলতখান উপজেলার মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ নৌ পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ২ লাখ মিটার নিষিদ্ধ জাল ও ২০ কেজি মাছ জব্দ করা হয়।
পরবর্তীতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাসিরমাঝি ঘাটে জব্দ করা নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা ও উপস্থিত অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
The post ভোলায় যৌথ অভিযান, ২ লাখ মিটার জাল জব্দ appeared first on ভোলা নিউজ.
