বগুড়ার সাতমাথায় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ সেøাগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে গাবতলী উপজেলার কামারচট্র এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাদিয়াদ উপজেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে শহরের সাতমাথায় তিনি প্রকাশ্যে রাজনৈতিক সেøাগান দেন। পরে তার ছবি দেখে পরিচয় শনাক্ত করে গাবতলী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানান, গ্রেপ্তার রাদিয়াদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।