মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরে ভাড়ার চুক্তি ভঙ্গ করে হাসপাতালের তলা ও অবকাঠামো ভাঙচুরের অভিযোগে ভবন মালিক সিরাজুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ তুলে বিচার ও ক্ষতিপূরণ দাবি করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার বাগবাড়ী এলাকায় ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন আরডিসি মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় ভুক্তভোগী লক্ষ্মীপুরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ভাড়ার চুক্তি ভঙ্গ করে হাসপাতালের তলা ও অবকাঠামো ভাঙচুরের কারণে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ আদায়ের দাবি জানানো হয়।
এ বিষয়ে হাসপাতালের মালিক সিরাজুল ইসলাম বলেন, আমি হাসপাতালের মালিকের সাথে ভবন ভাড়ার চুক্তিপত্র করেছি। হাসপাতালের মালিক সময়মত ভাড়া পরিশোধ করেননি।
