অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন অ্যাকশন হিরো টাইগার শ্রফ। মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ক্লাব থেকে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।
গতকাল রবিবার সন্ধ্যার এই রোমহর্ষক ঘটনায় অভিনেতার অল্পের জন্য প্রাণ বাঁচলেও বারুদের তীব্রতা এবং ভাঙা কাচের টুকরো ছিটকে লেগে তাঁর বাঁ হাত ও বুকে আঘাত লেগেছে। ঘটনার পর প্রকাশ্যে আসা তাঁর প্রথম ছবিতে বুকে ও হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে তাঁকে। এই হামলায় টাইগারের গাড়িচালকসহ দু'জন আহত হয়েছেন।
ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে সরাসরি টাইগারের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এর আগে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ফায়ারং, সাইফ আলী খানের বাড়িতে হামলা কিংবা পরিচালক রোহিত শেঠীর অফিসের বাইরে গুলির ঘটনার মতো একের পর এক হাইপ্রোফাইল নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বলিউডে আতঙ্কের সৃষ্টি করেছে।
সংশ্লিষ্ট সংবাদ: অভিনেতা
০৬ জুলাই ২০২৬
০৫ জুন ২০২৬
১৩ সেপ্টেম্বর ২০২৫
