গুলশানের ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
গতকাল রাজধানীর গুলশানে পেয়ারি তেহারি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।
অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি রান্নার মশলা ও আচার লেবেলহীন স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এছাড়া, রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, রেস্টুরেন্টকর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি। এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও অবিলম্বে আদায় করা হয়।
এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আসলাম ভূঁইয়া ও অন্যান্য কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
