প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৩৪ পিএম (ভিজিট : ০)
পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক প্রীতম কস্তা (২২) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে রঞ্জন কস্তার ছেলে। পেশায় সে হোটেল কর্মচারী ছিল।
স্থানীয়দের তথ্যে জানা গেছে, ১৪ অক্টোবর (বুধবার) দুপুরে জগতলা খ্রিস্টান পাড়া নিজ বাড়িতে পুরাতন বৈদ্যুতিক লাইন সংস্কারকাজ করতে ছিল, এমন সময় অসাবধানতা বশত: বৈদ্যুতিক তার ফল্ট থাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মূলগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন মানিক।
আজকালের খবর/রাশেদুল মিলন
