সংবাদ বিজ্ঞপ্তি · ১৯ অক্টোবর, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার পূর্ব রহিমপুরে রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন ভিউয়ের উদ্যোগে সাদেক আলী নামের এক গৃহহীন ব্যক্তিকে ঘর হস্তান্তর করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে ঘরের চাবি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারি ইন্টারন্যাশনাল পিসা টিম ২০২৬-২৭-এর ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর এম. আতাউর রহমান পীর বলেন, রোটারি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন ভিউয়ের উদ্যোগে ঘর হস্তান্তর একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। ক্লাবের সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ ধরনের কার্যক্রম অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
ক্লাব প্রেসিডেন্ট আব্দুল গফুরের সভাপতিত্বে ও চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ ছাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রোটারি ক্লাব অব সিলেট প্রিমিয়ারের মারুফ আহমদ ও স্থানীয় এটিএম নূর উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নুরুল ইসলাম সুমন, রাসেল মিয়া, সুরঞ্জিত দাস, বদরুল আহমদ, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন রাজু, অরুন কুমার বিশ্বাস, ফেরদৌস আরা শিল্পী, রফিকুল আলম ও জাহিদ খান।
গুগলে আমাদের খবর পেতে
