উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
লাঠিচার্জ-ইটপাটকেল নিক্ষেপ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
রাজধানীর উত্তরায় মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের সময় লাঠিচার্জ, ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ, কথায় কথায় শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, বন্ধ কারখানা চালু করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ।
শ্রমিকদের অভিযোগ, দক্ষিণখানের নীপা গার্মেন্টসসহ আশপাশের চার থেকে পাঁচটি রপ্তানিমুখী পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব কারখানা চালু করার দাবিও জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এসব দাবিতে টানা চতুর্থ দিনের মতো মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যান পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের সংখ্যা, সংঘর্ষের বিস্তারিত কারণ এবং পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানা যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
