এনআরবি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে না অভিজ্ঞতা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম
ছবি: সংগৃহীত
-->এনআরবি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত।
আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে এনআরবি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: এনআরবি ব্যাংক পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ১৫ অক্টোবর ২০২৬
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম: অনলাইন
আরো পড়ুন: বাংলাদেশ কোস্টগার্ডে ৩৮ পদে চাকরি
আবেদন শুরুর তারিখ: ১৫ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.nrbbankbd.com
আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: এনআরবি ব্যাংক পিএলসি
পদের নাম: ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো দক্ষতা। এমএস অফিস অ্যাপ্লিকেশনগুলোর ওপর ভালো দখল।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২৬
তারেক/
আরও পড়ুন
পেশা নির্বাচনের আগে ভাবুন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি: সংগৃহীত
-->চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ হলেও, নতুন একটি উপযুক্ত চাকরি খুঁজে পাওয়া সব সময় সহজ নয়। তাই আবেগের বশে বা হঠাৎ কোনো সিদ্ধান্তে চাকরি ছেড়ে দেওয়া ঠিক নয়। বর্তমান চাকরি থেকে সরে আসার আগে নতুন সুযোগ, আর্থিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে ভেবে দেখা প্রয়োজন। কারণ চাকরি ছাড়ার পর পরিস্থিতি অনুকূলে না থাকলে পরে অনুশোচনা হতে পারে। যে সিদ্ধান্তটি মুহূর্তে সঠিক মনে হয়, সময়ের সঙ্গে সেটিই পেশাগত জীবনে বড় ভুল বলে মনে হতে পারে। তাই চাকরি ছাড়ার আগে সম্ভাব্য সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।
ক্যারিয়ারবিষয়ক গবেষক লিজ রায়ানের মতে, প্রত্যেক কর্মীর উচিত নিজেকে চাকরিজীবী নয়, ব্যবসায়ী ভাবা। তা হলে অনেক কিছু পরিষ্কার হবে। পাশাপাশি ১০টি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। এগুলোর জবাব নিজেই বের করুন; তাতে আত্মসচেতনতা বাড়বে–
১. চাকরি গেলে এই মুহূর্তে কি ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান আছে, যেগুলোতে চাকরির আবেদন করতে পারবেন?
২. বাজারে আপনার মেধার মূল্য সম্পর্কে কোনো ধারণা আছে?
৩. আপনার পরিচিত মহলে কি ১০০ জন আছেন, যারা আপনার দক্ষতাসম্পর্কে ধারণা রাখেন?
৪. আপনার কি অন্তত একটি কনসালটিং বিজনেস কার্ড আছে, যা দিয়ে প্রমাণ হয় ক্রেতার সঙ্গে আপনার সম্পর্ক আছে?
আরো পড়ুন: সময়ের সঙ্গে বাড়ছে যে ৫ খাতের গুরুত্ব
৫. বাজারের চাহিদা অনুযায়ী আপনি নিজেকে হালনাগাদ করেছেন?
৬. আপনার নতুন আইডিয়া ও কর্মপন্থা নিয়ে আত্মমূল্যায়ন করেছেন কখনো?
৭. জীবনবৃত্তান্তের ‘রেফারেন্স’-এ কি এমন ছয়জনের নাম লিখতে পারবেন, যারা আপনার সম্পর্কে ভালো মন্তব্য করতে প্রস্তুত?
৮. জীবনবৃত্তান্তে কি নিজের দক্ষতা নিয়ে অন্তত আধা ডজন পয়েন্ট লিখতে পারবেন?
৯. বর্তমান প্রতিষ্ঠানের পরিকল্পনা, লক্ষ্য, ভবিষ্যৎ কিংবা চ্যালেঞ্জগুলো কি আপনার কাছে পরিষ্কার?
১০. পরিচিত মহল, চাকরির বিজ্ঞাপন বা চাকরিদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কি চাকরির বাজারের খোঁজ রাখেন?
এই প্রশ্নগুলোর জবাব যদি নেতিবাচক হয়, তবে আপনি এখনো ঘুমাচ্ছেন। তাই জেগে ওঠা দরকার।
অনেকে অল্প সময়ের ব্যবধানে বারবার চাকরি পরিবর্তন করেন, যা সব সময় ক্যারিয়ারের জন্য ইতিবাচক ফল বয়ে আনে না। তাই বর্তমান চাকরিতে থাকা অবস্থায় হুট করে জব সুইচ না করে নতুন সুযোগটি ভালোভাবে যাচাই করা প্রয়োজন। বেতন, পদ, দায়িত্ব, কাজের পরিবেশ, দক্ষতা অর্জনের সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা বিবেচনা করে যদি নতুন চাকরিটি তুলনামূলকভাবে ভালো সুযোগ তৈরি করে, তবেই চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ইন্টারনেট অবলম্বনে
তারেক/
আরও পড়ুন
নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম
ছবি: সংগৃহীত
-->ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ইউনিট প্রধান, ট্রানজ্যাকশন ব্যাংকিং পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ১৪ অক্টোবর ২০২৬
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ১৪ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bankasia-bd.com
আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
পদের নাম: ইউনিট প্রধান, ট্রানজ্যাকশন ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
আরো পড়ুন: বাংলাদেশ কোস্টগার্ডে ৩৮ পদে চাকরি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট বা করপোরেট লায়াবিলিটি (corporate liability) সংক্রান্ত কাজে দক্ষত।
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬
তারেক/
আরও পড়ুন
জনবল নেবে আরএফএল গ্রুপ
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
-->দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ‘আরএফএল গ্রুপ’ তাদের ‘ফিউচার বিজনেস লিডারস প্রোগ্রাম’-এর আওতায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা শুরুতেই মাসিক ৪০,০০০ টাকা বেতন পাবেন। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ।
পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার।
পদসংখ্যা: ১০০টি।
চাকরির ধরন: ফুল টাইম (অফিস)।
আরো পড়ুন: কনস্টেবল নিয়োগ ৬৪ জেলায়
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট খাতে (এফএমসিজি, লাইট ইঞ্জিনিয়ারিং, পোশাক খাত, চামড়াজাত পণ্য, ফুড ও বেভারেজ) ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বনিম্ন ২৪ বছর।
অন্যান্য যোগ্যতা
মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা ও নেতৃত্ব দেওয়ার দক্ষতা থাকতে হবে। চমৎকার যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং চাপের মুখে কাজ করার সামর্থ্য আবশ্যক। কম্পিউটারে মৌলিক ধারণা (এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট) থাকতে হবে।
বেতন: ৪০,০০০ টাকা।
সুযোগ-সুবিধা
ছয় মাসের সফল শিক্ষানবিশকাল শেষে পদোন্নতির সুযোগ, প্রভিডেন্ট ফান্ড, টিএ/ডিএ, ট্যুর অ্যালাউন্স, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, কমিশন এবং প্রাণ-আরএফএল আউটলেট থেকে বিশেষ ছাড়সহ ক্রেডিটে কেনাকাটার সুবিধা দেওয়া হবে।
প্রধান দায়িত্বসমূহ
বিক্রয় পূর্বাভাস ও কৌশল বাস্তবায়ন করা। বিক্রয়, ডিস্ট্রিবিউশন ও বাজার উন্নয়নসংক্রান্ত কাঠামোবদ্ধ প্রশিক্ষণে অংশ নেওয়া। ডিলার নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটর ও চ্যানেল পার্টনার পরিচালনায় সহায়তা করা। জোনাল সেলস পরিকল্পনা তৈরি ও পারফরম্যান্স মনিটরিং করা। নতুন বাজার সৃষ্টি, মার্কেট সার্ভে, প্রতিযোগী পর্যবেক্ষণ ও পণ্যের ভিজিবিলিটি বাড়াতে কাজ করা। এছাড়া মার্কেটিং, সাপ্লাই চেইন ও ফাইন্যান্স টিমের সঙ্গে সমন্বয় সাধন করা।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
তারেক/
আরও পড়ুন
বাংলাদেশ কোস্টগার্ডে ৩৮ পদে চাকরি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি: সংগৃহীত
-->স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ‘বাংলাদেশ কোস্টগার্ড’ অসামরিক জনবলের রাজস্বখাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ৭টি ক্যাটাগরিতে মোট ৩৮ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।
পদের বিবরণ ও যোগ্যতা
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
১টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
৫টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
ইউডিএ/কম্পিউটার অপারেটর
৩টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা টাকা (গ্রেড-১৪)। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় মানসম্পন্ন জ্ঞান।
আরো পড়ুন: কনস্টেবল নিয়োগ ৬৪ জেলায়
অটোমেকানিক
২টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণির ট্রেড কোর্স সনদপ্রাপ্ত।
ড্রাইভার
২৫টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)। যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালনার বৈধ লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
১টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
অফিস সহায়ক
১টি (স্থায়ী পদ)। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা
৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
আবেদন ফি বাবদ ১৩ থেকে ১৬ নম্বর গ্রেডের পদের জন্য ১১২ টাকা এবং ১৭ থেকে ২০ নম্বর গ্রেডের পদের জন্য ৫৬ টাকা নির্ধারিত সময়ে অনলাইনে জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে সব পদের ফি ৫৬ টাকা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬ (বিকাল ৫টা)
তারেক/
