বিবৃতিতে জানানো হয়, কাপলানের জায়গায় এখন থেকে মেটার প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান দিনা পাওয়েল ম্যাককরমিক দায়িত্ব পালন করবেন।
সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা প্লাটফর্মস ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান। দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন শেষে আগামী বছর তিনি আনুষ্ঠানিকভাবে মেটা থেকে বিদায় নেবেন। গত মঙ্গলবার রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছেন মেটার এক মুখপাত্র।
বিবৃতিতে জানানো হয়, কাপলানের জায়গায় এখন থেকে মেটার প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান দিনা পাওয়েল ম্যাককরমিক দায়িত্ব পালন করবেন। ম্যাককরমিক এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনে দায়িত্ব পালন করেছিলেন। জোয়েল কাপলান দীর্ঘদিন ধরে মার্কিন রিপাবলিকান পার্টির কৌশলী হিসেবে কাজ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
