জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘর থেকে আলাল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মণ্ডলবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত আলাল মিয়া ওই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আলাল সপরিবারে ঢাকায় বসবাস করতেন এবং সেখানে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরের পর তিনি ঢাকা থেকে একা গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার সারা দিন পেরিয়ে সন্ধ্যা হলেও ঘরের দরজা না খোলায় তার ফুফু তুহুরার (৬০) সন্দেহ হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ফুফু জানালার কিছু অংশ ভেঙে দেখতে পান, আলালের দেহ ঘরের চালের সঙ্গে ঝুলছে। এসময় তার চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসেন।
বিজ্ঞাপন
খবর পেয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ দ্রুত ঘটনাস্থলে যান এবং বকশীগঞ্জ থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
প্রতিবেশী খশরু বলেন, আলাল মিয়া চরম আর্থিক সংকটে ভুগছিলেন এবং ঋণগ্রস্ত ছিলেন। প্রায় পাঁচ মাস আগে তিনি সৌদি আরব থেকে নিঃস্ব হয়ে দেশে ফেরেন। অভাব-অনটনের কারণে নিজের জমি না থাকায় অন্যের জমিতে ঘর তুলে পরিবার নিয়ে বাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।
হৃদয় আহম্মেদ/এসজেডএইচ/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
