মোঃ মিশিকুল মন্ডল
জয়পুরহাটের ক্ষেতলালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সচেতনতামূলক র্যালি, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর)সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি রেজ্জাকুল হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মন্ডলসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
