আওয়ামী লীগ দিল্লি থেকে এবং জামায়াতে ইসলামী দেশের ভেতরে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, অতীতের মতো এবারও জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ১৯৮৬ ও ১৯৯৬ সালেও আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী দেশের গণতন্ত্র এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
এর আগে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার আব্বাসী মঞ্জিলে এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
The post আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খানের appeared first on Mohona Tv.
