বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পিএম
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ
-->সপ্তম অধ্যায় : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘অভিশংসন’ শব্দ দিয়ে কী নির্দেশ করে?
ক) আইন সংশোধন
খ) সংসদ ভেঙে দেওয়া
গ) প্রধানমন্ত্রীর পদত্যাগ
ঘ) রাষ্ট্রপতির অপসারণ
২। জাতির মুখপাত্র বলতে কাকে বোঝায়?
ক) স্পিকার খ) প্রধানমন্ত্রী
গ) প্রধান বিচারপতি ঘ) রাষ্ট্রপতি
৩। অধিদপ্তরের প্রধান কে?
ক) মহাপরিচালক খ) সচিব
গ) পরিচালক ঘ) মন্ত্রী
৪। বাংলাদেশের শাসনব্যবস্থার স্নায়ুকেন্দ্র কোনটিকে মনে করা হয়?
ক) সংসদ ভবন খ) বঙ্গভবন
গ) গণভবন ঘ) সচিবালয়
৫। ‘জেলা প্রশাসন’ দেশের প্রশাসন কাঠামোর কততম স্তর?
ক) প্রথম স্তর খ) দ্বিতীয় স্তর
গ) তৃতীয় স্তর ঘ) চতুর্থ স্তর
৬। সরকারের বিভাগ কয়টি?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
৭। জেলা প্রশাসক কাজ করেন-
i. প্রধান কালেক্টর হিসেবে
ii. প্রথম শ্রেণির বিচারক হিসেবে
iii. একজন অফিস সহায়ক হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮। উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় কত সালে?
ক) ১৮৮৩ সালে খ) ১৯৮৩ সালে
গ) ১৯৮৪ সালে ঘ) ১৯৮৫ সালে
৯। সংসদ রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে-
i. গুরুতর অসদাচরণের অভিযোগে
ii. সংবিধান লঙ্ঘন করলে
iii. দলের বিপক্ষে গেলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১. ঘ, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. গ, ৬. খ, ৭. ক, ৮. খ, ৯. ক।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর
আরও পড়ুন
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট: ইংরেজি বিষয়ের ২টি প্রশ্ন ও উত্তর, ৫৭তম পর্ব
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম
ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা মার্চপাস্ট করছে। ছবি- সংগৃহীত
-->মডেল টেস্ট : ইংরেজি
1. Complete the following text with right forms of the verbs given bellow. No need to rewrite the passage.
Struggle, keep, purchase, harm, go, invent, build, follow, be, borrow
"Health (a) … wealth," (b) ---- the proverb. We can’t (c) …it. We can’t (d) … it either. We must (e) … our body by (f) … the rules of health. People (g) … against germs that (h) … the body since their birth. Medicines (i) … to kill germs, but we have to (j) … the body fit by ourselves through the maintenance of the rules of health.
2. Read the following passage. All punctuation marks are missing in it. Put punctuation marks as necessary. Use capital letters where you should.
bobby and farid were walking to school one morning in february suddenly farid asked bobby did neel ask you to go to his house this afternoon bobby said yes he did its his birthday today really said farid what should we give him on his birthday
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট: ইংরেজি বিষয়ের ২টি প্রশ্ন ও উত্তর, ৫৬তম পর্ব
Answer: 1. a) is, b) goes,
c) purchase, d) borrow,
e) keep, f) following,
g) struggle, h) harm,
i) are invented, j) build.
2. Bobby and Farid were walking to school one morning in February. Suddenly, Farid asked, "Bobby, did Neel ask you to go to his house this afternoon?"
Bobby said, "Yes, he did. It's his birthday today."
"Really!" said Farid. "What should we give him on his birthday?"
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর
আরও পড়ুন
কোষবিভাজন অধ্যায়ের ৭টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, দশম শ্রেণির জীববিজ্ঞান
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ
-->তৃতীয় অধ্যায় : কোষবিভাজন
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: কোন কোষবিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: মাইটোসিস কোষবিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়। মাইটোসিসে নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়। মাইটোসিস বিভাজনে কোষের মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এ জন্য একে সমীকরণিক বিভাজন বলা হয়।
প্রশ্ন: ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর: ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যকার পার্থক্য নিচে দেওয়া হলো-
(১) নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে।
(২) মাইটোসিস কোষবিভাজনে ক্যারিওকাইনেসিস প্রক্রিয়াটি আগে ঘটে। সাইটোকাইনেসিস প্রক্রিয়াটি পরে ঘটে।
প্রশ্ন: সব ট্রাকশন তন্তুই স্পিন্ডল তন্তু কিন্তু সব স্পিন্ডল তন্তুই ট্রাকশন তন্তু নয় ব্যাখ্যা করো।
উত্তর: মাইটোসিস কোষবিভাজনের প্রো-মেটাফেজ পর্যায়ের একেবারে প্রথম দিকে উদ্ভিদকোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডলযন্ত্র সৃষ্টি হয়।
স্পিন্ডলযন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদের স্পিন্ডল তন্তু বলা হয়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডলযন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সঙ্গে সংযুক্ত হয়। এই তন্তুগুলোকে ট্রাকশন তন্তু বলা হয়। এ কারণেই বলা হয় যে, সব ট্রাকশন তন্তুই স্পিন্ডল তন্তু কিন্তু সব স্পিন্ডল তন্তুই ট্রাকশন তন্তু নয়।
প্রশ্ন: অস্বাভাবিক কোষবিভাজন বলতে কী বোঝায়?
উত্তর: মাইটোসিস কোষবিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কোনো কারণে এই কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে যে কোষবিভাজন চলতে থাকে তাকে অস্বাভাবিক কোষবিভাজন বলে।
আরো পড়ুন : কোষবিভাজন অধ্যায়ের ৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, দশম শ্রেণির জীববিজ্ঞান
প্রশ্ন: ক্যানসার কেন সৃষ্টি হয়? ব্যাখ্যা করো / জরায়ু মুখের টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: মাইটোসিস কোষবিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে যে কোষবিভাজন চলতে থাকে তাকে অস্বাভাবিক কোষবিভাজন বলে। ক্যানসার, টিউমার এগুলো অস্বাভাবিক কোষবিভাজনের ফল।
গবেষণায় দেখা গেছে, বিভিন্ন ধরনের রোগজীবাণু, রাসায়নিক পদার্থ কিংবা তেজস্ক্রিয়তা ক্যানসার কোষ সৃষ্টিতে সহায়তা করে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামের দুটি জিন এমন কিছু প্রোটিন সৃষ্টি করে, যা কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন অণুগুলোকে স্থানচ্যুত করে। এর ফলে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং জরায়ুমুখের টিউমার সৃষ্টি হয়। অনেক সময় এ দুটি জিন পোষক কোষের জিনের সঙ্গে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুগুলোর কাজ বন্ধ করে দেয়। সৃষ্টি হয় ক্যানসার।
প্রশ্ন: মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?
উত্তর: মিয়োসিস বিভাজনে নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ফলে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এজন্য মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়।
প্রশ্ন: মিয়োসিস কেন হয়?
উত্তর: যৌন জননে পুং ও স্ত্রী জননকোষের মিলনের প্রয়োজন হয়। যদি জননকোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থেকে যায় তাহলে জাইগোট কোষে ক্রোমোজোম সংখ্যা জীবটির দেহকোষের দ্বিগুণ হয়ে যায়। যেহেতু পুং ও স্ত্রী জননকোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক, তাই জীবের যৌন জননে পুং ও স্ত্রী জননকোষের মিলন হয়ে জাইগোটে পূর্ণসংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়। এভাবে জীবের ক্রোমোজোম সংখ্যা বংশপরম্পরায় একই থাকে।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর
আরও পড়ুন
রাষ্ট্র, নাগরিকতা ও আইন অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ
-->ষষ্ঠ অধ্যায় : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমনা রাষ্ট্রের প্রতি অনুগত থাকেন এবং সব নির্দেশ মেনে চলেন। তিনি নির্বাচনের সময় সততা ও সুবিবেচনার সঙ্গে ভোট দেন।
২৬। রাষ্ট্রের প্রতি অনুগত থাকা সুমনার কোন ধরনের দায়িত্ব?
ক) অন্যতম দায়িত্ব খ) অর্জিত দায়িত্ব
গ) প্রধান কর্তব্য ঘ) পবিত্র কর্তব্য
২৭। সুমনার ভোট দেওয়ার ফলে কোন ধরনের প্রতিনিধি নির্বাচিত হবে?
ক) ক্ষমতাবান খ) কর্তৃত্বপরায়ণ
গ) যোগ্য ও উপযুক্ত ঘ) দুর্নীতিবাজ
২৮। রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার মূলমন্ত্র কী?
ক) নিরপেক্ষতা খ) আইনের প্রয়োগ
গ) আইনের অনুশাসন ঘ) আইন প্রণয়ন
২৯। আইনের সবচেয়ে প্রাচীন উৎস কোনটি?
ক) প্রথা খ) ধর্ম
গ) বিচারকের আইন ঘ) আইনসভা
৩০। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?
ক) ৪টি খ) ৫টি
গ) ৬টি ঘ) ৭টি
উত্তর: ২৬. গ, ২৭. গ, ২৮. গ, ২৯. ক, ৩০. গ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর
আরও পড়ুন
কোষবিভাজন অধ্যায়ের ৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, দশম শ্রেণির জীববিজ্ঞান
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম
বিভিন্ন ধরনের কোষ বিভাজন। ছবি- সংগৃহীত
-->তৃতীয় অধ্যায় : কোষবিভাজন
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: কোষবিভাজন কী?
উত্তর: যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষ সৃষ্টি হয় তাকে কোষবিভাজন বলা হয়।
প্রশ্ন: ক্যারিওকাইনেসিস কাকে বলে?
উত্তর: নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে।
প্রশ্ন: সাইটোকাইনেসিস কী?
উত্তর: সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে।
প্রশ্ন: ইন্টারফেজ কী?
উত্তর: বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এ অবস্থাকে ইন্টারফেজ বলে।
প্রশ্ন: স্পিন্ডল যন্ত্র কী?
উত্তর: মাইটোসিস কোষবিভাজনের প্রো-মেটাফেজ পর্যায়ের একেবারে প্রথম দিকে উদ্ভিদকোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে।
প্রশ্ন: আকর্ষণ তন্তু কী?
উত্তর: মাইটোসিস কোষবিভাজনের প্রো-মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডলযন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সঙ্গে সংযুক্ত হয়। এই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বলে।
প্রশ্ন: অ্যাস্টার-রে কী?
উত্তর: প্রাণিকোষে স্পিন্ডলযন্ত্রের দুই মেরুতে দুটি সেন্ট্রিওল অবস্থান করে এবং সেন্ট্রিওল দুটির চারদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়। একে অ্যাস্টার-রে বলে।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর
