নাটোর প্রতিনিধি
নাটোরে ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে BRB ক্যাবল লিমিটেড এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধায় নাটোর শহরের রসুলের মোড় এলাকায় ইলেকট্রিক শ্রমিক ভবনে ইলেকট্রিক শ্রমিক মিস্ত্রীর BRB ক্যাবলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলার ইলেকট্রিক শ্রমিক মিস্ত্রীর সভাপতি কাজী রবিউল বারী, সাধারন সম্পাদক মোঃ বাবলু শেখ সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন এ উপলক্ষে রসুলের মোড় এলাকায় সংগঠনটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের ঐক্য, অধিকার ও কল্যাণের বিষয়টি গুরুত্ব পায়। অনুষ্ঠানে ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিকদের পারস্পরিক সম্প্রীতি জোরদার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে BRB ক্যাবল লিমিটেডের সহযোগিতার কথাও তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, শ্রমিকদের কল্যাণ ও সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
