কালবেলা · সাধারণ
নরসিংদীর শিবপুরে জমকালো আয়োজনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
১৮/১০/২০২৬

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনমানুষের কথা তুলে ধরা এবং সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র গণমাধ্যমে প্রকাশের প্রত্যয় নিয়ে নরসিংদীর শিবপুরে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শিবপুর উপজেলা মোড়ের ইনিয়াস কিচেন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
শিবপুর উপজেলা প্রতিনিধি আবদুর রব শেখ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এবং সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার প্রমুখ।
বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার, এলাকার সমস্যা, অনিয়ম এবং উন্নয়ন-সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জনস্বার্থ রক্ষা ও সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর, শিবপুর উপজেলা ইমাম পরিষদের ইমাম হাফেজ মাওলানা মুফতি শেখ আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল আমিন রিকাবদার জাহান, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, লেখক, কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম নূরচান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হাসান, শিবপুরের সামাজিক ব্যক্তিত্ব মো. হাবিবুল্লাহ বেলালী এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
আলোচনার শুরুতে দৈনিক কালবেলার পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মূল প্রতিবেদনে যান ↗