
ছবি: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ মহড়া করেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় শুরু হওয়া এই প্রশিক্ষণ মহড়া শেষ হয় বেলা ১-০০ ঘটিকায়।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোঃ নুরুল আমিন বিপ্লব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ আবু সাঈদ এ সময় উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ভবন মিলনায়তনে তাত্ত্বিক প্রশিক্ষণ ক্লাস নেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম (বার)।
তাত্ত্বিক ক্লাসের পর এনেক্স ভবনের সামনে ব্যবহারিক প্রশিক্ষণ মহড়া শুরু হয়। মহড়ায় অগ্নি দুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে ফায়ার এক্সটিংগুইশার এর মাধ্যমে আগুন নিভানোর কৌশল দেখানো হয়। এরপর রোপ ডিসেডিং, টু পয়েন্ট সাসপেনশন পদ্ধতি, রোপ রেপ্লিং, অটোস্কেপ এবং টিটিএল ব্যবহারের মাধ্যমে আটকে পড়া ভিকটিম উদ্ধারে কৌশল প্রদর্শন করা হয়। এরপর উপস্থিত সকলকে অগ্নিনির্বাপণ যন্ত্র কিভাবে ব্যবহার করতে হবে তার অনুশীলন করে দেখানো হয়।
মহড়া পরিচালনা করেন কমান্ডার জনাব মোঃ ফয়সালুর রহমান ও জনাব এনামুল হক। মহড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারী এবং সুপ্রিম কোর্টের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
