বাঁকুড়ার একাধিক মণ্ডপ ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলার শীর্ষ পুলিশ আধিকারিকেরা
চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পরই নড়েচড়ে বসল প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গভীর রাতে বাইক নিয়ে বাঁকুড়া শহরের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ সুপার পিভিজি সতীশ ও অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায়।