সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির সদস্যসচিব ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শফিকুল ইসলাম বাবু।
এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে শেখ শফিকুল ইসলাম বাবু বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে চাই। কুশুলিয়া ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে আমি অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব।”
দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, পূজা উদযাপন কমিটির কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাবুর এ উদ্যোগে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখবে।
The post কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা appeared first on ভোরের চেতনা.
