প্রকাশিত: ২২:৪২, ১৩ অক্টোবর ২০২৬ আপডেট: ২২:৪৯, ১৩ অক্টোবর ২০২৬
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যের ওপর হামলা চেষ্টার ঘটেছে। মঙ্গলবা রাতে দক্ষিণ কলকাতার কালীঘাটে মমতার বাসভবন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্বোধনে যাওয়ার সময় কঠোর জেড-প্লাস নিরাপত্তার বলয় ভেদ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে পায়ে হেঁটে মিলন সঙ্ঘের পুজোমণ্ডপে যাচ্ছিলেন। ভীড়ের মধ্যে হঠাৎ এস এন ব্যানার্জি রোডের বাসিন্দা এক নারী অতিদ্রুত তার অত্যন্ত কাছে পৌঁছে যান এবং তাকে ঘুসি মারার চেষ্টা করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
ঘটনাস্থলে চরম উত্তেজনার সৃষ্টি হলে মুহূর্তের মধ্যে নিরাপত্তারক্ষীরা তৎপর হয়ে ওই নারীকে কাবু করেন এবং পরে কালীঘাট থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা প্রাথমিকভাবে জানিয়েছেন, হামলাকারী ওই নারী অপ্রকৃতিস্থ বা মানসিক ভারসাম্যহীন অবস্থায় থাকতে পারেন। তবুও ভিভিআইপি নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
