Published on
:
1 min read
Big Breaking: অষ্টমীতে কলকাতা মেট্রোর পরিষেবায় ধাক্কা। ব্লু লাইন মেট্রোয় ব্যাহত চলাচল। টেকনিক্যাল কারণে সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো। বিকেল সাড়ে পাঁচটার পর থেকে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা পাওয়া যাচ্ছিল। প্রায় এক ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সোমবার, অষ্টমীর দিন সন্ধ্যাবেলায় এই সমস্যা হয়। সন্ধ্যা ৬টার একটু আগে কলকাতা মেট্রোর তরফে পরিষেবা ব্যাহত হওয়ার কথা জানানো হয়। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মহানায়ক উত্তম কুমার স্টেশনে কোনও টেকনিক্যাল সমস্যার কারণে হোঁচট খায় মেট্রো পরিষেবা। অষ্টমীর সন্ধ্যা প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার সময়। কলকাতায় পুজো পরিক্রমার জন্য মেট্রো লাইফলাইন। ফলে এমন সময়ে মেট্রোর পরিষেবা ধাক্কা খাওয়ায় সমস্য়ায় পড়েন বহু দর্শনার্থী। উত্তর থেকে দক্ষিণ কলকাতায় যোগাযোগে সমস্য়া তৈরি হয়।
প্রায় ২৫ মিনিট পরে কলকাতা মেট্রো জানায় সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সন্ধে সাড়ে ৬টা থেকে ব্লু লাইনের গোটা রুটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে বলে জানায় মেট্রো। বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ থাকায় প্রবল ভিড় জমে গিয়েছে যাত্রীদের। মেট্রোর তরফে জানানো হয়েছে, পরপর মেট্রো রেক আসবে। তাড়াহুড়ো বা দৌড়াদৌড়ি না করে ধীরে-সুস্থে মেট্রোয় যাতায়াত করতে।