চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত আনোয়ার হোসেন (৬৪) মারামারির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়া এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে। স্থানীয় বিএনপির একজন প্রবীণ নেতা ছিলেন তিনি।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার (চলতি দায়িত্ব) শাখাওয়াত হোসেন জানান, মারামারির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আনোয়ার হোসেন কয়েদি হিসেবে কারাগারে ছিলেন। তিনি হৃদ্রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১৭ অক্টোবর থেকে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাত ১১টা ৫ মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেনের বিরুদ্ধে জি আর মামলা নম্বর ৭০৪/১৯ এবং টি আর মামলা নম্বর ৯৬/২০-এর অধীনে দণ্ডবিধির ৩২৪ ধারায় সাজা হয়েছিল। তার সাজা ছিল দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা। জরিমানা অনাদায়ে আরও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান ছিল। গত ৩০ সেপ্টেম্বর তিনি কারাগারে আসেন।
বিজ্ঞাপন
মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে হার্টঅ্যাটাক বা তীব্র হৃদ্যন্ত্রের সমস্যা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তিনি ডায়াবেটিস, হাঁপানি ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানানো হয়েছে।
জেলার শাখাওয়াত হোসেন আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বিধি অনুযায়ী সুরতহাল ও ময়নাতদন্ত শেষে আজ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
হুসাইন মালিক/এফএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
