জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং কমিশনের কাছে পৌঁছানো সহজ করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান। রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রধান তথ্য কমিশনার বলেন, প্রতিষ্ঠানটি জনগণের জন্য কাজ করবে। কমিশন কী করে এবং মানুষ কীভাবে সহায়তা পেতে পারে, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
তথ্যপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করার পাশাপাশি সবার জন্য সমান সুযোগের বিষয়েও গুরুত্ব দেন তিনি। তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান সঠিক ও স্বচ্ছ তথ্যপ্রবাহের প্রয়োজন নিয়ে কথা বলেন। জনগণের প্রত্যাশা পূরণে কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার জানান তাঁরা।
