বিএনপির এই নেতার দ্রুত রোগমুক্তি কামনা করেছে দৈনিক খোলা বাজার পরিবার
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৪:২৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
অধ্যাপক আলমগীর হোসেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি শিক্ষকসমাজের মধ্যেও তাঁর পরিচিতি রয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পিরোজপুরে দলীয় আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ।
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার আগে অধ্যাপক আলমগীর হোসেন তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে, অধ্যাপক আলমগীর হোসেনের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেছে দৈনিক খোলা বাজার পত্রিকা পরিবার। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিম তাঁর রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন, উন্নত চিকিৎসা শেষে অধ্যাপক আলমগীর হোসেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রেখে যাবেন।
দৈনিক খোলা বাজার পত্রিকা পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে অধ্যাপক আলমগীর হোসেনের দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।

